স্বামী চলে যেতেই ভাগ্য খুলল স্ত্রীর, লটারি জিতে পেলেন ২ কোটি টাকা!

স্বামী ও বান্ধবীর দ্বারা প্রতারিত হয়ে সর্বস্বান্ত হওয়ার ঠিক এক বছর পর লটারি জিতে কোটিপতি হয়েছেন কলম্বিয়ার এক নারী। ২০২২ সালের ১৭ জানুয়ারি যে দিনে ওই নারীর স্বামী তাকে ও সন্তানকে ফেলে বান্ধবীর সঙ্গে সম্পর্ক গড়ে ঘর ছেড়েছিলেন, ঠিক এক বছর পর একই দিনে তিনি লটারিতে প্রায় ২.৭ কোটি টাকা (২ লাখ ৬৮ হাজার পাউন্ড) জিতেছেন। চরম অর্থকষ্টে থাকা ওই নারী লটারির টাকা দিয়ে নিজের সমস্ত ঋণ পরিশোধ করেছেন এবং মেয়ের পড়াশোনা পুনরায় শুরু করার সুযোগ পেয়েছেন।

স্বামীর চলে যাওয়ার পর ওই নারী ভয়াবহ আর্থিক সংকটের মুখে পড়েছিলেন। জমানো সব অর্থ ঋণের দায়ে শেষ হয়ে যাওয়ায় তার ঘরটি নিলামের উপক্রম হয়েছিল এবং মেয়ের পড়াশোনাও বন্ধ হয়ে গিয়েছিল। পরিস্থিতির চাপে দিশেহারা হয়ে কোনো বিশেষ পরিকল্পনা ছাড়াই তিনি লটারির টিকিট কেটেছিলেন। এদিকে, লটারি জয়ের খবর জানাজানি হওয়ার পর তার প্রাক্তন স্বামী পুনরায় সম্পর্কের প্রস্তাব নিয়ে ফিরে আসার চেষ্টা করেন। তবে ওই নারী তার সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *