বাড়ি থেকে ৩ কেজি সোনা, গ্রেফতারির ভয়ে উধাও তৃণমূল নেত্রী টিনা!
নদিয়ার তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহার বাড়িতে রাতভর তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে পুলিশ ওই নেত্রীর বাড়িতে হানা দেয়। উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকার বেশি। এই ঘটনার পর থেকেই টিনা ভৌমিক সাহা ও তাঁর স্বামী পলাতক রয়েছেন এবং পুলিশের অনুমান, গ্রেফতারির আশঙ্কায় তাঁরা গা ঢাকা দিয়েছেন।
তদন্তকারীদের ধারণা, সব্যসাচী দত্তের তোলাবাজি ও কালো টাকার মাধ্যমেই এই বিপুল পরিমাণ সোনা কেনা হয়েছিল। তবে সব্যসাচী দত্ত এই সোনার মালিকানা অস্বীকার করেছেন এবং তিনি সিজার লিস্টে স্বাক্ষর করতেও অনিচ্ছুক। এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ওই দম্পতিকে বুধবার তলব করেছে। স্থানীয়দের দাবি, গত কয়েক বছরে ওই তৃণমূল নেত্রীর অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির সঙ্গে এই সোনার সরাসরি সম্পর্ক থাকতে পারে, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।