চাকরি দেওয়ার নামে ৫ লক্ষ টাকা হাতিয়ে জেলযাত্রা এড়াতে হাইকোর্টের দ্বারস্থ মানস ভুঁইঞা!

চাকরি দেওয়ার নামে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে রাজ্যের প্রাক্তন সেচ মন্ত্রী মানস ভুঁইঞার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আইনি জটিলতা তৈরি হয়েছে। প্রতারণার অভিযোগে পুলিশের নোটিস পাওয়ার পর গ্রেপ্তারি এড়াতে তিনি এখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এর আগে মেদিনীপুর জেলা আদালতে তাঁর আগাম জামিনের শুনানি স্থগিত হয়ে যাওয়ায় তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন।

সবংয়ের বাসিন্দা বিকাশ কুমার টুংয়ের অভিযোগ, ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স ও মানস ভুঁইঞার মধ্যস্থতায় তাঁর স্ত্রীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫ লক্ষ টাকা নেওয়া হয়। গত ১ মার্চ ওই যুবকের স্ত্রী মঞ্জু সাহু অভিযোগ অনুযায়ী ‘সিআইএসবি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’-এর অধীনে সেচ বাংলোয় কাজে যোগ দিলেও দুই মাস পরেই তাঁকে কর্মচ্যুত করা হয়। এই ঘটনায় সবং থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) ও ৬১(২) ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে, মানস ভুঁইঞা তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, ৫৬ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর ভাবমূর্তি স্বচ্ছ। এখন আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট সব পক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *