ডিসেম্বরেই কি রাজ্যের পুরভোট! নয়া নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তা

কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে আইএএস আধিকারিক ডঃ কৃষ্ণ গুপ্তার নাম ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার নবান্নের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্বে থাকা ডঃ কৃষ্ণ গুপ্তা আগামী ৩০ নভেম্বর অবসর গ্রহণের পর এই গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করবেন। প্রাক্তন কমিশনার রাজীব সিনহার অবসরের পর থেকে এই পদটি খালি ছিল।

ভারতের সংবিধানের ২৪৩(কে) ধারা এবং পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইন, ১৯৯৪ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উল্লেখযোগ্য যে, রাজ্যের সমস্ত স্থানীয় স্তরের নির্বাচনের পরিচালনার মূল দায়িত্ব কমিশনের ওপর ন্যস্ত থাকে। আসন্ন ডিসেম্বরের মধ্যে রাজ্যের বিভিন্ন পুরনিগমের নির্বাচন সম্পন্ন করার যে পরিকল্পনা সরকারের রয়েছে, নতুন কমিশনার নিয়োগের মাধ্যমে সেই প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেল। বর্তমানে রাজ্যের বিভিন্ন পুরসভায় প্রশাসক বোর্ডের মাধ্যমে কাজকর্ম পরিচালিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *