স্টেট ব্যাঙ্কে অফিসার হওয়ার সুবর্ণ সুযোগ, বেতন ৮৫ হাজার টাকা!
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) প্রবেশনারি অফিসার (PO) পদে ১৫০০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ থেকে ৪৬০ জনকে নির্বাচন করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুলাই পর্যন্ত ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে, তবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্নাতক উত্তীর্ণ হওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। নির্বাচিত প্রার্থীদের প্রারম্ভিক মূল বেতন হবে ৪৮,৪৮০ টাকা, যা পরবর্তীতে ৮৫,৯২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চ চূড়ান্তভাবে নিয়োগ করা হবে।