ভুল করেছি, প্রায়শ্চিত্ত দরকার! তারাতলা বিপর্যয়ে ব্যথিত প্রাক্তন কাউন্সিলরের তৃণমূল ত্যাগ

তারাতলা বিপর্যয়ের জেরে তৃণমূল ছাড়লেন প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে

কলকাতা: তারাতলা বিপর্যয়ের ঘটনায় তৃণমূল কংগ্রেসের ওপর ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ার ঘোষণা করলেন কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে। তারাতলা বিপর্যয়ে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার নেপথ্যে দলীয় গাফিলতি রয়েছে অভিযোগ তুলে বিশ্বরূপ দে জানান, তিনি আর তৃণমূলের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পারছেন না।

একটি ভিডিও বার্তায় নিজের ক্ষোভ প্রকাশ করে বিশ্বরূপ দে বলেন, তৃণমূলের গাফিলতিতেই তারাতলার এই বিপর্যয় ঘটেছে। গার্ডেনরিচের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এতদিন যা করেছেন তা ভুল ছিল এবং ভবিষ্যতে এর প্রায়শ্চিত্ত করতে হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলেও তিনি উত্তর কলকাতায় দলের একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তারাতলা কাণ্ডে সিট (SIT) তদন্ত শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই এই পদত্যাগের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *