গ্রেফতার বারাবনির দাপুটে তৃণমূল নেতা, আদালতে তুলতেই উঠল ‘চোর’ স্লোগান!

২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার মামলায় আসানসোলের বারাবনি ব্লক তৃণমূল সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং এবং তাঁর ভাই তথা পানুড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার কুলটি থানার অন্তর্গত ডুবুরডিহি চেকপোস্ট এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ভোট-পরবর্তী হিংসার ঘটনায় নাম জড়ানোর পর থেকেই পুলিশ এই দুই নেতার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিল।

গ্রেফতারের পর শুক্রবার তাঁদের আসানসোল আদালতে হাজির করানো হয়। পুলিশি কনভয় আদালত চত্বরে পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত স্থানীয় মানুষ ও বিরোধী দলের সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং ধৃত নেতাদের উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগান দেন। আদালত চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হয়। তৃণমূলের এই দুই নেতার গ্রেফতারির ঘটনায় বারাবনির রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *