দুবাইয়ে ফের মিসাইল আতঙ্ক, বিপদের মুখে জনজীবন!

দুবাইয়ে যুদ্ধবিরতি চুক্তির স্বস্তি কাটতে না কাটতেই শুক্রবার বিকেলে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় বিকেল সোয়া পাঁচটা নাগাদ শহরজুড়ে হঠাৎ এই অ্যালার্ট বেজে উঠলে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং রাস্তায় হুড়োহুড়ির পরিবেশ সৃষ্টি হয়। তবে কয়েক মিনিট পরই প্রশাসন কোনো ব্যাখ্যা ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক বা ‘অল ক্লিয়ার’ বলে ঘোষণা করে।

ঘটনার পরপরই সংযুক্ত আরব আমিরাতের বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে একটি জরুরি টেলিফোন বৈঠক অনুষ্ঠিত হয়। আমিরাত প্রশাসনের পক্ষ থেকে এই বৈঠকে অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলি কঠোরভাবে মেনে চলার বিষয়ে জোর দেওয়া হয়েছে। এদিকে, ওমান উপকূলে একটি ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা নিয়ে জনমনে নানা জল্পনা তৈরি হয়েছে, যদিও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *