রাম মন্দিরে অনুদান চুরি! নীরবতা ভেঙে কী সাফাই দিলেন কোষাধ্যক্ষ?

রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় মুখ খুলেছেন ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি। এক বিবৃতিতে তিনি এই ঘটনার যাবতীয় দায় অস্বীকার করে জানিয়েছেন, মন্দিরের প্রণামী গণনায় তাঁর কোনো ভূমিকা ছিল না। ঘটনাটিকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

গোবিন্দ দেব গিরি আরও জানান, ট্রাস্টের হিসাবরক্ষণের মূল দায়িত্বে রয়েছেন পুনের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা। তিনি নিজে কোনো নগদ অনুদান গ্রহণ করেন না বলেও দাবি করেছেন। তবে ট্রাস্টের প্রধান কোষাধ্যক্ষ হিসেবে তাঁর অগোচরে এত বড় আর্থিক কেলেঙ্কারি কীভাবে ঘটল, তা নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *