কাশীর আদলে তারকেশ্বর, যোগীজির অনুপ্রেরণায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

তারকেশ্বরকে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলার ঘোষণা মুখ্যমন্ত্রীর

উজ্জয়িনীর মহাকাল ও বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের ধাঁচে তারকেশ্বর ধামকে গড়ে তোলার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শ্রাবণী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, তারকেশ্বরকে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। এই মেলাকে জাতীয় স্তরের মর্যাদা দেওয়ার পাশাপাশি তিনি ঘোষণা করেন, আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি সোমবার পুণ্যার্থীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে। এছাড়া ভক্তদের সুবিধার জন্য শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রতি পাঁচ কিলোমিটার অন্তর সরকারি সেবাকেন্দ্রে জল ও ওআরএস-এর ব্যবস্থা থাকবে।

পর্যটনের প্রসারে তীর্থ সার্কিট তৈরির পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করে মুখ্যমন্ত্রী জানান, কিরীটেশ্বরী, মদনমোহন জিউ, জল্পেশ এবং তারাপীঠকে এই সার্কিটের আওতায় আনতে হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন অব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার কোনো বৈষম্য ছাড়াই তীর্থক্ষেত্রগুলোর উন্নয়নে কাজ করবে। ৬৫ দিনের নতুন সরকারের কাজে সাময়িক কিছু ত্রুটি থাকলেও তা দ্রুত সংশোধন করে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *