NEET কেলেঙ্কারিতে উত্তাল ধর্মতলা, মোদীর ইস্তফা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাতভর ছাত্র বিক্ষোভ!
July 25, 2026
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) বাতিল এবং সংসদের সামনে বিক্ষোভ চলাকালীন পুলিশি নির্যাতনের বিচারের দাবিতে শুক্রবার রাতভর অবস্থানে বসল কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। কলকাতার ধর্মতলায় টিপু সুলতান মসজিদের কাছে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী।
বিক্ষোভকারীরা তাদের দাবির সপক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা-প্রার্থনার দাবিও জানিয়েছেন। এনটিএ-র কার্যকলাপ এবং শিক্ষাক্ষেত্রে অব্যবস্থার অভিযোগ তুলে শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।