সেবাশ্রয় শিবিরে ঘোর বিপদ, ৪০ দিনের অচলাবস্থায় ফাটাফাটি কাণ্ড!

ডায়মন্ড হারবারের পৈলান এলাকার একটি রিসর্ট জোর করে দখল করে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির চালানোর অভিযোগে তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শনিবার রিসর্টের পক্ষ থেকে সমীরণ রায় বিষ্ণুপুর থানায় এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর তৎকালীন আপ্তসহায়ক সুমিত রায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী দিলীপ মণ্ডলের নামও রয়েছে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

রিসর্ট কর্তৃপক্ষের অভিযোগ, প্রায় ৪০ দিন ধরে তাঁদের রিসর্টটি জোরপূর্বক দখল করে সেখানে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির চালানো হয়, যার ফলে পর্যটনের মরশুমে রিসর্টটি বন্ধ রাখতে বাধ্য হওয়ায় তাঁদের ২০ থেকে ২৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। শিবির চলাকালীন চিকিৎসা পরিষেবা ও কর্মীদের থাকা-খাওয়ার সমস্ত খরচ কর্তৃপক্ষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া, টাকা দিতে অস্বীকার করলে রিসর্ট ভাঙচুরের হুমকি দেওয়ার অভিযোগও উঠে এসেছে। প্রভাবশালী মহলের ভয়ে এতদিন মুখ না খুললেও, বর্তমান পরিস্থিতিতে তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *