একবার CKYC করিয়েই পান আধার ছাড়াই ব্যাঙ্কের সব কাজ, জানুন সহজ উপায়!

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বা বিমা কেনার মতো আর্থিক কাজের ক্ষেত্রে বারবার নথিপত্র জমা দেওয়ার ঝক্কি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এখন থেকে সেন্ট্রাল কেওয়াইসি (CKYC) ব্যবহারের মাধ্যমে এই সমস্যার পাকাপাকি সমাধান করা হচ্ছে। এটি ভারত সরকার ও আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর একটি কেন্দ্রীয় ডেটাবেস ব্যবস্থা, যেখানে একবার কেওয়াইসি সম্পন্ন করলে গ্রাহককে একটি ১৪-সংখ্যার ইউনিক নম্বর দেওয়া হয়। এই নম্বরটি জানা থাকলে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বারবার পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণপত্র জমা দেওয়ার আর কোনো প্রয়োজন হবে না।

সেন্ট্রাল কেওয়াইসি বা সিকেওয়াইসি (CKYC) ব্যবস্থার ফলে আর্থিক লেনদেন আরও দ্রুত ও নিরাপদ হবে। গ্রাহকের তথ্য সুরক্ষিত ডেটাবেসে সংরক্ষিত থাকে এবং কেবল গ্রাহকের মোবাইলে আসা ওটিপি (OTP) যাচাইয়ের মাধ্যমেই তা ব্যবহারের সুযোগ থাকে। নিজের সিকেওয়াইসি নম্বরটি জানার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা নিবন্ধিত মোবাইল নম্বর থেকে ৭৭৯৯০২২১২৯ নম্বরে মিসড কল দিতে পারেন। এছাড়া অফিশিয়াল ওয়েবসাইট ckycindia.in, সংশ্লিষ্ট ব্যাঙ্কের মোবাইল অ্যাপ বা নেট ব্যাঙ্কিং এবং ডিজি-লকার (DigiLocker) অ্যাপের মাধ্যমেও খুব সহজেই এই ১৪-সংখ্যার নম্বরটি জেনে নেওয়া সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *