তাজমহলকেও ছাড়িয়ে বিশ্বমঞ্চে সারনাথের ঐতিহাসিক জয়!
বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র ও ঐতিহাসিক তীর্থস্থান সারনাথ আনুষ্ঠানিকভাবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করেছে। চলতি বছরের ২৫ জুলাই ইউনেস্কোর ৪৮তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব অনুমোদিত হয়। এই স্বীকৃতির ফলে ভারতে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মোট সংখ্যা বেড়ে ৪৫টিতে পৌঁছাল। উত্তরপ্রদেশের বারাণসীর কাছে অবস্থিত সারনাথে গৌতম বুদ্ধ তাঁর বোধিলাভের পর প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছিলেন, যা বিশ্বমঞ্চে স্থানটির আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্বকে আরও সুপ্রতিষ্ঠিত করল।
সারনাথের এই অর্জনে ধমেক স্তূপ, অশোক স্তম্ভের অবশেষ এবং প্রাচীন মঠ ও বিহারের মতো অমূল্য নিদর্শনগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পেল। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই মর্যাদার ফলে সারনাথের সংরক্ষণ, পরিকাঠামো উন্নয়ন এবং বিশ্বমানের পর্যটন প্রসারে আন্তর্জাতিক সহযোগিতা ও তহবিল প্রাপ্তি সহজতর হবে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে পরিচালিত বিজ্ঞানভিত্তিক খননকার্য ও সংরক্ষণ প্রচেষ্টার মাধ্যমে স্থানটির প্রাচীন ঐতিহ্য পুনরুদ্ধারের যে কাজ চলছিল, এই সাফল্যের ফলে তা এখন বিশ্বস্তরে আরও গুরুত্ব পাবে।