পরিবারের বিরুদ্ধে নোংরা অপপ্রচার, ক্ষুব্ধ নিতিন গডকরির বড় পদক্ষেপ!

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের ইথানল ব্লেন্ডিং (E20) কর্মসূচি নিয়ে নিজের ও পরিবারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় চলা অপপ্রচারের জেরে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরি। সরকারি এই প্রকল্প থেকে ব্যক্তিগতভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার যে ভিত্তিহীন অভিযোগ তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে, তার প্রেক্ষিতে তিনি কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।

আদালতে দায়ের করা মামলায় নিতিন গডকরির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সোশ্যাল মিডিয়ার কিছু হ্যান্ডেল থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত কনটেন্ট, ডিপফেক ছবি এবং ভুয়া ভিডিও ছড়ানো হচ্ছে। ইথানল ব্লেন্ডিং সংক্রান্ত নীতি সম্পূর্ণভাবে পেট্রোলিয়াম মন্ত্রকের এক্তিয়ারে পরিচালিত হয় এবং এর সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের ব্যবসার কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক ফায়দা লুটতে এবং ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশেই এই মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *