অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? আজই যোগাযোগ করুন এই হেল্পলাইন নম্বরে!
পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের এক কোটিরও বেশি নারী প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। আগামী আগস্ট মাসের শুরুতে পরবর্তী কিস্তির টাকা বিতরণের প্রক্রিয়া শুরু হবে। তবে যেসব যোগ্য আবেদনকারী এখনও তাদের প্রাপ্য কিস্তির টাকা পাননি বা কোনো জটিলতায় ভুগছেন, তাঁদের দ্রুত সরকারি হেল্পলাইনে যোগাযোগ করে অভিযোগ নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, এই প্রকল্পের নতুন আবেদন প্রক্রিয়া এখনো চালু রয়েছে এবং আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।
আবেদনকারীদের পেমেন্ট আটকে যাওয়ার পেছনে মূলত আধার ও ডিবিটি (DBT) সংক্রান্ত জটিলতা, আবেদনপত্রে ভুল তথ্য, পরিবারের একাধিক সদস্যের একই মোবাইল নম্বর ব্যবহার এবং ব্যাংক অ্যাকাউন্ট সচল না থাকার মতো কারণগুলো চিহ্নিত করেছে প্রশাসন। কোনো রকম বিলম্ব এড়াতে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আধার লিঙ্ক ও ডিবিটি স্ট্যাটাস যাচাই করে নেওয়ার জন্য আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে। সমস্যা সমাধানে অন্নপূর্ণা যোজনা হেল্পলাইন (১৮০০-৩৪৫-৫৫৫৫), সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের টোল-ফ্রি নম্বর (১৮০০-৩৪৫-৫৫১৫), সিএম কানেক্ট গ্রিভান্স সেল (১৯৭১ অথবা ১৮০০-৩৪৫৬-৮৫১) এবং ইমেল (contact@annapurnabhandarwb.com)-এ যোগাযোগ করা যাবে।