১ অগাস্ট থেকেই অ্যাকাউন্টে মিলবে ১৫০০ টাকা, ভাতা বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত!
রাজ্যের বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য মাসিক ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলির অধীনে নেওয়া এই বাড়তি সুবিধা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির (NSAP) অন্তর্ভুক্ত ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশন প্রকল্পের উপভোক্তারা এই বর্ধিত অর্থ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার’ (DBT) ব্যবস্থার মাধ্যমে পাবেন।
এই প্রকল্পগুলির সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ন্যূনতম ১০ বছর রাজ্যে বসবাস করতে হবে। বার্ধক্য ভাতার ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৬০ বছর এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে ৫৬ বছর নির্ধারণ করা হয়েছে। বর্তমানে নতুন আবেদনের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ থাকলেও, খুব শীঘ্রই সরকারি নতুন নির্দেশিকা ও ‘জনকল্যাণ শিবির’-এর মাধ্যমে এই প্রক্রিয়া পুনরায় শুরু হবে। উপভোক্তারা সরকারি ‘Samarth’ ওয়েবসাইটের ‘Track Applicant & View Payment Status’ অপশনে গিয়ে আধার বা মোবাইল নম্বর ব্যবহার করে ঘরে বসেই তাঁদের পেমেন্ট সংক্রান্ত তথ্য যাচাই করতে পারবেন।