বাসচালক থেকে ধনকুবের! মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার ২৮ কোটি নগদ ও টন টন সোনা

বীরভূমের মহম্মদবাজারে প্রাক্তন সরকারি বাসচালক মিনার মণ্ডলের বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং ৫০ কোটি টাকা মূল্যের ১৫ কেজি সোনার বিস্কুট উদ্ধার করেছে পুলিশ। আয়ের বৈধ উৎস দেখাতে না পারায় বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃত মিনার মণ্ডল একসময় সরকারি বাসে কাজ করলেও পরবর্তীকালে বীরভূমের ‘পাথর সম্রাট’ হিসেবে পরিচিত টুলু মণ্ডলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

একটি ডাকাতদলকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালায় পুলিশ। মঙ্গলবার শুরু হওয়া টাকা ও সোনা গণনার কাজ বৃহস্পতিবারে শেষ হয়। মিনার মণ্ডলের ছেলের দাবি, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ সম্পত্তি টুলু মণ্ডলই তাঁদের বাড়িতে রেখে গিয়েছিলেন। বর্তমানে পুলিশ মিনার মণ্ডলের বাড়িটি সিল করে দিয়েছে এবং বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *