হানি সিংয়ের মন্তব্যে উত্তাল নেটপাড়া, বাদশার পাল্টা জবাবে তুঘলকি কাণ্ড!

বার্তা ডেস্কঃ হানি সিংয়ের মন্তব্যে উত্তাল নেটপাড়া, বাদশার পাল্টা জবাবে তুঘলকি কাণ্ড!

‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট সিজন ২’-এর মঞ্চে জনপ্রিয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং ও বাদশার পুরনো দ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দিয়েছে। শোয়ের সঞ্চালক সময় রায়না বাদশার মঞ্চনামের উৎস নিয়ে প্রশ্ন তুললে আলোচনা শুরু হয়। এর পরেই সামাজিক মাধ্যমে একটি পুরনো ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় হানি সিংই বাদশাকে এই নাম দিয়েছিলেন। এই ভিডিওর সূত্র ধরেই হানি সিং মন্তব্য বাক্সে বাদশাকে ‘অপদার্থ সন্তান’ বলে কটাক্ষ করেন, যা নিয়ে মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায়।

হানি সিংয়ের এই খোঁচা প্রকাশ্যে আসার পরেই পালটা জবাব দিয়েছেন বাদশা। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পুরনো ভিডিওটি শেয়ার করে পাল্টা মন্তব্য করেন। একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ও ‘মাফিয়া মুন্ডির’ গ্রুপের দুই সদস্যের এই প্রকাশ্য বাকবিতণ্ডা ঘিরে অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। গান সংক্রান্ত পুরনো বিরোধের জেরে তৈরি হওয়া এই দূরত্ব যে এখনও বজায় রয়েছে, তা স্পষ্ট হয়ে উঠেছে এই ঘটনায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *