ককপিটে পাইলটের মেঝে সফর! ফুকেত-দিল্লি বিমানে ঠিক কী ঘটেছিল?

বার্তা ডেস্কঃ

ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঘটে গেল ভয়ংকর বিপত্তি। মাঝআকাশে আচমকাই প্রায় ৩০০ ফুট উচ্চতা হারিয়ে নিচে নেমে যায় বিমানটি, যার জেরে আহত হন অন্তত ২০ জন যাত্রী ও চার জন কেবিন ক্রু। এই ঘটনার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। জানা গিয়েছে, অভিযুক্ত পাইলটের দুটি ডোপ টেস্টেই পজিটিভ এসেছে এবং তাঁর শরীরে মারিজুয়ানার উপস্থিতি মিলেছে। এমনকি বিমান যখন উচ্চতা হারাচ্ছিল, সেই বিপজ্জনক মুহূর্তে পাইলটকে ককপিটের মেঝেতে বসে থাকতে দেখা যায়।

দিল্লিতে বিমানটি অবতরণের পরও পাইলটের অস্বাভাবিক আচরণ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সূত্রের দাবি, তিনি সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না এবং তাঁর বিরুদ্ধে এক কেবিন ক্রু সদস্য গাঁজা সেবনের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। ঘটনার আগে ফুকেতে ২৪ ঘণ্টার কম সময়ের লে-ওভারে থাকাকালীন ক্রুদের নিয়ে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন ওই পাইলট। বর্তমানে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এই পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে এবং দুই পাইলটসহ ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *