বর্ধিত পেনশন নিয়ে বড় আপডেট, জানুন EPFO-র ৪টি পদক্ষেপ!

বার্তা ডেস্কঃ

কর্মচারীদের বর্ধিত হারে পেনশন সংক্রান্ত দাবি দ্রুত নিষ্পত্তি করতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO-র নেওয়া চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২২ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের রায়ের পর নির্দিষ্ট শর্ত সাপেক্ষে উচ্চ বেতনের ভিত্তিতে উচ্চতর পেনশনের সুযোগ চালু হয়। এই নির্দেশ কার্যকর করতে EPFO জয়েন্ট অপশন জমা দেওয়ার জন্য অনলাইন ব্যবস্থা চালু, নিয়ম অনুযায়ী আবেদন যাচাই, আঞ্চলিক দফতরগুলিকে সময়মতো নিষ্পত্তির নির্দেশ এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত পর্যালোচনার মতো পদক্ষেপ গ্রহণ করেছে।

লোকসভায় পেশ করা এক লিখিত জবাবে কেন্দ্র স্পষ্ট করেছে যে, অনলাইনে আবেদন করলেই তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হয় না, বরং প্রতিটি আবেদন নির্ধারিত যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। আবেদনগুলির অগ্রগতি খতিয়ে দেখতে নিয়মিত নজরদারি চালানো হলেও, সমস্ত বকেয়া মামলা নিষ্পত্তির জন্য নতুন কোনো সর্বজনীন সময়সীমা ঘোষণা করা হয়নি। তবে বর্ধিত পেনশনের আবেদন দ্রুত নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক দফতরগুলির ওপর কেন্দ্রীয়ভাবে চাপ ও নজরদারি অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *