স্বাধীনতা দিবসে বড় চমক, মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন দময়ন্তী সেন সহ ১৪ আইপিএস!
August 14, 2026
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কর্তব্যে বিশেষ ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে রাজ্য পুলিশের ১৪ জন আইপিএস আধিকারিককে ‘মুখ্যমন্ত্রী-পদক’-এ সম্মানিত করা হচ্ছে।
পুরস্কৃত আধিকারিকদের মধ্যে ৬ জনকে ‘অসামান্য অবদান’ এবং ৮ জনকে ‘প্রশংসনীয় অবদান’-এর জন্য এই পদক প্রদান করা হবে।
অসামান্য অবদানের জন্য সম্মানিত আধিকারিকবৃন্দ:
- দময়ন্তী সেন
- অজয় কুমার
- নীরজকুমার সিংহ
- কে জয়রামন
- প্রণব কুমার
- কুণাল অগ্রবাল
প্রশংসনীয় অবদানের জন্য সম্মানিত আধিকারিকবৃন্দ:
- কঙ্কর প্রসাদ বারুই (আইজি, প্রেসিডেন্সি বিভাগ)
- সুনীল কুমার যাদব (পুলিশ কমিশনার, চন্দননগর)
- রাঠোর অমিত কুমার ভরত (পুলিশ কমিশনার, বিধাননগর)
- সূর্য প্রতাপ যাদব (যুগ্ম কমিশনার – ট্রাফিক, কলকাতা)
- অংশুমান সাহা (এসপি, পূর্ব মেদিনীপুর)
- মিস পুষ্পা (এসপি, পূর্ব বর্ধমান)
- শচীন মক্কর (পুলিশ সুপার, মুর্শিদাবাদ)
- অরবিন্দ কুমার আনন্দ (পুলিশ সুপার, বারুইপুর)
প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাজ্য পুলিশের এই শীর্ষ কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।