স্বাধীনতা দিবসে মেট্রোর সময়সূচিতে বড় বদল, জেনে নিন আপনার রুটের ট্রেনের সময়!

বার্তা ডেস্কঃ

আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা মেট্রোর বিভিন্ন রুটে পরিষেবায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আগেই পরিবর্তিত সূচি প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইনে দিনভর মোট ১৯৪টি (৯৭টি আপ ও ৯৭টি ডাউন) এবং গ্রিন লাইনে ১৪৮টি (৭৪টি আপ ও ৭৪টি ডাউন) মেট্রো চলাচল করবে। তবে এই উভয় লাইনেই প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকছে।

অন্যদিকে, ইয়েলো লাইনে ৯২টি মেট্রো পরিষেবা মিলবে, তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো ৫টির বদলে ৪টি করা হয়েছে। পার্পল লাইনে স্বাভাবিক নিয়মেই মেট্রো চলাচল করবে। তবে স্বাধীনতা দিবসের দিন অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত সম্পূর্ণভাবে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। সূচির এই পরিবর্তন জেনে নিয়ে যাতায়াত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *