মানহীন বি.এড কলেজগুলোর ওপর বড়সড় কোপ, বন্ধের মুখে রাজ্যের বহু প্রতিষ্ঠান!

বার্তা ডেস্কঃ

রাজ্যের বেসরকারি বি.এড কলেজগুলির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় ধরণের অনিশ্চয়তা। বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির কর্তাদের আশঙ্কা, প্রয়োজনীয় যোগ্যতামানে উত্তীর্ণ হতে না পারায় বহু কলেজ তাদের অনুমোদন হারাতে পারে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুমোদন পুনর্নবীকরণের আবেদন জানিয়েছে কলেজগুলি। অনলাইন তথ্যের সত্যতা যাচাই করতে চাওয়া হয়েছে হার্ডকপি। তবে চলতি বছর পরিস্থিতি ভিন্ন, কারণ উচ্চশিক্ষা দপ্তরের করা পরিদর্শন প্রতিবেদনও জমা পড়ছে বিশ্ববিদ্যালয়ের কাছে। পারফরম্যান্সের ভিত্তিতে কলেজগুলিকে নম্বর দেওয়া হয়েছে এবং খারাপ মানের প্রতিষ্ঠানগুলিকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বহু কলেজেই পঠনপাঠনের বালাই নেই, ক্লাসরুম থাকে তালাবন্ধ। প্রয়োজনের অতিরিক্ত কলেজ গড়ে ওঠায় শিক্ষার মান বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে উচ্চশিক্ষা দপ্তরের সুপারিশ এবং নিজস্ব সংগৃহীত তথ্যের ভিত্তিতে কলেজগুলির ভাগ্য নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয়। পরিকাঠামো ও শিক্ষক ঘাটতি থাকা প্রতিষ্ঠানগুলির অনুমোদন বাতিলের তীব্র সম্ভাবনা রয়েছে, যা রাজ্যের শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থার বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *