১৫ বছরের মাদকের খতিয়ান নেই নবান্নে, সম্পত্তি বাজেয়াপ্ত করতে গিয়ে বিপাকে পুলিশ!

বার্তা ডেস্কঃ

গত ১৫ বছরে রাজ্য পুলিশ যত মাদক বাজেয়াপ্ত করেছে, তার কোনো নির্ভরযোগ্য বা সঠিক খতিয়ান নবান্নে জমা পড়েনি। বাণিজ্যিক ব্যবহারের উদ্দেশ্যে চোরাপথে এরাজ্যে প্রবেশ করা এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পর অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত বা নিলাম করা সম্ভব হয়নি। অথচ কঠোর আইনি সংস্থান থাকা সত্ত্বেও এই অপরাধে যুক্ত বহু দুষ্কৃতী সহজেই জামিনে মুক্ত হয়ে বর্তমানে অবাধে বেআইনি কারবার চালিয়ে যাচ্ছে, যার ফলে রাজ্য প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর চরম বেকায়দায় পড়েছে।

এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। সমস্ত জেলা ও রেল পুলিশকে অবিলম্বে গত দেড় দশকের সমস্ত মাদক উদ্ধারের তথ্যাদি এবং গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের পূর্ণাঙ্গ ডেটাবেস দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই তথ্য নবান্নে হাতে পাওয়ার পরই অবৈধ মাদক কারবারিদের বিরুদ্ধে আর্থিক তদন্ত শুরু করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি থানার মালখানা থেকে জব্দ করা সামগ্রী কীভাবে উধাও হলো, তা নিয়েও উচ্চপর্যায়ে তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *