আরজি কর কাণ্ডে বড় সাফল্য, গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা!

বার্তা ডেস্কঃ

আরজি কর কাণ্ডে দ্বিতীয় এফআইআর (FIR) দায়ের হওয়ার পর ওড়িশার বালাসোর থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল নেতা নির্মল ঘোষকে। ওড়িশায় দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং প্রবল বৃষ্টির আবহেই পশ্চিমবঙ্গ পুলিশের একটি বিশেষ দল তাঁকে ট্রানজিট রিমান্ডে এ রাজ্যে নিয়ে আসে। শুক্রবার ভোররাতে তাঁকে খড়দা থানায় রাখা হয়।

নির্মল ঘোষের গ্রেফতারির খবর ছড়াতেই জলহাটিতে স্থানীয় মানুষ উল্লাসে মেতে ওঠেন। তবে তাঁর পরিবারের দাবি, শুভেন্দু অধিকারী জলহাটিতে গিয়ে সুর চড়ানোর পর এই নতুন এফআইআর ও গ্রেফতারি হয়েছে। নির্মলের মেয়ে ছন্দা ঘোষের বক্তব্য, তাঁর বাবা এতদিন সিবিআই তদন্তে সব ধরনের সহযোগিতা করা সত্ত্বেও কেন্দ্রীয় সংস্থা তাঁকে গ্রেফতার করেনি, তাহলে এখন কেন এই পদক্ষেপ?

অন্যদিতে, অভিযোগ উঠেছে যে আরজি করের নির্যাতিতার দেহ পরিবারের আসাম্মতি সত্ত্বেও অত্যন্ত দ্রুততার সাথে সৎকার করার পেছনে মূল কারিগর ছিলেন নির্মল ঘোষ। অভিযোগ অনুযায়ী, দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগ বন্ধ করতে এবং ঘটনার তথ্য-প্রমাণ লোপাট করতেই নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছিলেন তিনি। রাজ্যে ক্ষমতা হস্তান্তরের পর আরজি কর কাণ্ড সংক্রান্ত মামলাগুলি নতুন করে শুরু হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *