২০৩৬ অলিম্পিক কি বদলে দেবে ভারতের ভাগ্য, মোদির মাস্টারপ্ল্যানে চমক জেন আলফা!

বার্তা ডেস্কঃ

৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভারতের ক্রীড়া জগতের এক নতুন ভবিষ্যতের দিকনির্দেশ প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০৩৬ সালের অলিম্পিক গেমস ভারতে আয়োজন করার লক্ষ্য সামনে রেখে তিনি জানান, প্রতিযোগিতার প্রায় তিন-চতুর্থাংশ খেলায় এখনও ভারতীয়দের অংশ নেওয়ার যোগ্যতা তৈরি হয়নি। এই বিশাল ঘাটতি মেটাতে এবং বিশ্বমঞ্চে পদক জয়ের পথ সুগম করতে এখন থেকেই ৫ থেকে ১৫ বছর বয়সী অর্থাৎ ‘জেন আলফা’ প্রজন্মকে সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় আনার ডাক দেওয়া হয়েছে।

এই ঐতিহাসিক লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রী মোদি দেশজুড়ে প্রতিভা অন্বেষণ অভিযানের ওপর জোর দিয়েছেন। গ্রাম ও শহরের বিভিন্ন স্কুলে বিশেষ উদ্যোগ নিয়ে খুদে প্রতিভাদের শনাক্ত করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের প্রস্তুতি এবং পরবর্তী সময়ে ২০৩৬-এর অলিম্পিককে পাখির চোখ করে এখন থেকেই বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরির এই মহাপরিকল্পনা ভারতের ক্রীড়াক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *