বিমল এলাইচি কাণ্ড! আইনি খাঁড়ায় শাহরুখ, অজয় ও টাইগার

বার্তা ডেস্কঃ

বিমল এলাইচির বিজ্ঞাপনে মুখ দেখিয়ে আইনি জটিলতায় জড়ালেন বলিউডের তিন প্রথম সারির তারকা—শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ। মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) এই তিন তারকাকে একটি শো-কজ নোটিশ পাঠিয়েছে।

মহারাষ্ট্রে গুটখা ও তামাকজাত পান মশলার বিক্রি ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। FDA-র অভিযোগ, ‘বিমল এলাইচি’র নাম করে আসলে নিষিদ্ধ পান মশলা ব্র্যান্ডেরই পরোক্ষ বা ‘সারোগেট’ প্রচার চালানো হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করার নামান্তর। সংস্থাটির মতে, বিজ্ঞাপনের উপস্থাপন, ভাষা এবং ব্র্যান্ডের নাম সরাসরি তামাকজাত পণ্যের প্রচারকে মদত দিচ্ছে।

বর্তমানে রাজ্যজুড়ে তামাক ও পান মশলার বিরুদ্ধে জোরদার অভিযান চালাচ্ছে মহারাষ্ট্র FDA। সেই অভিযানের অংশ হিসেবেই তিন তারকার বাড়িতে এই নোটিশ পাঠানো হয়েছে। বিজ্ঞাপনে তাঁদের ভূমিকার ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি অবিলম্বে এই প্রচার থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এ জাতীয় ব্যবসায় জড়িত চক্রের বিরুদ্ধে ‘মকোকা’ (MCOCA)-র মতো কঠোর আইন প্রয়োগেরও চিন্তাভাবনা করছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *