ষষ্ঠ শ্রেণি থেকেই এআই ও কোডিং, কর্ণাটকের এই ঘোষণা কি বদলে দেবে আগামীর ভবিষ্যৎ!

বার্তা ডেস্কঃ

প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণ প্রজন্মকে বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার ঘোষণা করেন যে, এখন থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে ষষ্ঠ শ্রেণি থেকেই এআই (AI) এবং কোডিং শেখানো হবে। এই কর্মসূচির অংশ হিসেবে ‘এআই অক্ষর অভিযান’ এবং ‘কোডিং গুরুকুল’ নামে দুটি বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। এর পাশাপাশি, প্রযুক্তিনগরী বেঙ্গালুরুতে ভারতের প্রথম সরকারি ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ববিদ্যালয়’ গড়ে তোলার কাজও শুরু হয়েছে।

রাজ্যের যুবসমাজ, শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানের মানোন্নয়নে মুখ্যমন্ত্রী একগুচ্ছ বড় ঘোষণা করেছেন:

  • পরীক্ষা ব্যবস্থায় সংস্কার: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটি আগামী দুই মাসের মধ্যে সরকারের কাছে তাদের রিপোর্ট জমা দেবে।
  • বিপুল সরকারি চাকরি: আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের সরকারি বিভিন্ন দপ্তরে থাকা প্রায় ৭২,০০০ শূন্যপদে দ্রুত কর্মী নিয়োগ সম্পন্ন করা হবে।
  • বেসরকারি ক্ষেত্রে ‘উদ্যোগ সেতু’: বেসরকারি চাকরির সুযোগ সহজ করতে চালু হচ্ছে ‘উদ্যোগ সেতু’ প্ল্যাটফর্ম।
  • শিল্প সংস্থাকে আর্থিক সহায়তা: নতুন কর্মসংস্থান তৈরি করলে প্রতিটি পদের জন্য বেসরকারি সংস্থাগুলিকে প্রতি মাসে ২,৫০০ টাকা করে টানা ২ বছর আর্থিক প্রণোদনা দেবে সরকার। এর মাধ্যমে প্রায় ১ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য রাখা হয়েছে।
  • গ্রামীণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ: গ্রামের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ডাক্তারী ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো পেশাদার পাঠ্যক্রমে ৭.৫% আসন সংরক্ষণ করা হচ্ছে।

২০৪৭ সালের মধ্যে রাজ্যের অর্থনীতিকে ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মুখ্যমন্ত্রী জানান, প্রতিটি নাগরিকের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই সরকারের মূল অঙ্গিকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *