হোয়াইট হাউস ছাড়লেন প্রেস সচিব, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য!
বার্তা ডেস্কঃ
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের আকস্মিক পদত্যাগের ঘোষণায় ব্যথিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প রসিকতা করে বলেন, লেভিট তাঁর চেয়ে সন্তানদের বেশি ভালোবাসেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। দুই সন্তানকে সময় দিতেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। গত মে মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার পর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সম্প্রতি কাজে যোগ দিয়েছিলেন লেভিট। তবে পেশাগত ও পারিবারিক দায়িত্ব একসঙ্গে সামলানো কঠিন হয়ে পড়ায় তিনি এই গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন।
লেভিটের এই ঘোষণায় তাঁর বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে সঞ্চালকের সঙ্গে আলোচনার এক পর্যায়ে ট্রাম্প রসিকতার ছলে পরবর্তী প্রেস সচিব কে হতে পারেন, সে বিষয়েও মন্তব্য করেন। হোয়াইট হাউসের প্রেস সচিবের দায়িত্ব ছাড়লেও লেভিট পরিবারকে প্রাধান্য দেওয়ার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ট্রাম্প। আগামী আগস্ট মাসের শেষেই তিনি আনুষ্ঠানিকভাবে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।