শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে বড় জট, ভারতের বার্তার পর কি ভাঙবে বরফ?

বার্তা ডেস্কঃ

সেপ্টেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ বিমসটেক বৈঠকে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ও তাঁর সাম্প্রতিক ভার্চুয়াল বক্তব্য ঘিরে দুই দেশের সম্পর্কে তৈরি হয়েছে নতুন টানাপোড়েন। এমন পরিস্থিতিতে ঢাকায় এক নৈশভোজে বক্তব্য রাখতে গিয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্পষ্ট জানান, দুটি সার্বভৌম দেশের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু নিজ নিজ স্বার্থ পূরণের জন্য সম্পর্কের অগ্রগতি ও আলোচনা জরুরি।

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনা চললেও ঢাকা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সফরের জন্য ভারতকে একটি ‘উপযুক্ত পরিবেশ’ তৈরি করতে হবে। অন্যদিকে দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেছেন যে, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব এবং দুই দেশের সম্পর্কের একটি সোনালী যুগ তৈরি করা সম্ভব। তবে হাসিনার রাজনৈতিক তৎপরতা ও প্রত্যর্পণ ইস্যু ঘিরে তৈরি হওয়া এই কূটনৈতিক জট কীভাবে কাটবে, সেদিকেই এখন নজর রয়েছে সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *