টিএমসিপির প্রতিষ্ঠা দিবস ঘিরে তুঙ্গে লড়াই, মেয়ো রোডের সভা নিয়ে জোর তরজা!
বার্তা ডেস্কঃ
নির্বাচনী ভরাডুবির পর তৃণমূলের ত্রিধা বিভক্ত হওয়ার জেরে এবার তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবস পালন ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও আইনি টানাফোড়েন। আগামী ২৮ অগস্টের এই ঐতিহ্যবাহী কর্মসূচি প্রতি বছর কলকাতার মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে আয়োজিত হলেও, এবার একই স্থানে সভা করতে চেয়ে পুলিশকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। এর ফলে ঐতিহ্যবাহী এই সভাস্থলের দখল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকাশ্যে চলে এসেছে।
অন্যদিকে, পুলিশের কাছ থেকে সভার অনুমতি পেতে বিলম্ব হওয়ায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী টিএমসিপি শিবির। গত ২৭ জুলাই চিঠির পর একাধিকবার যোগযোগ করা সত্ত্বেও কোনো সাড়া না পাওয়ায় তারা আদালতের কাছে জরুরি শুনানির আবেদন জানিয়েছে। এনসিপিআই, ঋতব্রত গোষ্ঠী ও কালীঘাট পন্থীদের এই ত্রিমুখী লড়াইয়ে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস শেষ পর্যন্ত কে কোথায় এবং কীভাবে উদযাপন করবে, তা নিয়ে রাজ্য রাজনীতিতে কৌতূহল তুঙ্গে।