‘এক বছর পর পরীক্ষা দেবেন আপনারা’, পুরুলিয়ায় মেগা জলপ্রকল্পের উদ্বোধনে বিস্ফোরক শুভেন্দু!

বার্তা ডেস্কঃ

পুরুলিয়া: মেগা পানীয় জল প্রকল্পের উদ্বোধন থেকে শুরু করে শিল্পায়ন ও কর্মসংস্থান— পুরুলিয়া সফরে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার পুরুলিয়ার মানবাজারে জাজল সংস্থা ‘জাইকা’ (JICA)-র আর্থিক সহায়তায় নির্মিত ১,১৭৩ কোটি টাকার মেগা পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর ফলে পুরুলিয়া জেলার ৯টি ব্লকের অন্তর্ভুক্ত মানবাজার ১, পুঞ্চা, পুরুলিয়া ১, আড়শা, বরাবাজার এবং পুরুলিয়া পুরসভা এলাকার প্রায় ৮৭,২৭১টি পরিবার প্রতিদিন মাথাপিছু ৭০ লিটার করে পরিশ্রুত পানীয় জল পাবে। স্বাধীনতার দীর্ঘ ৮০ বছর পরেও মানবাজারের বাসিন্দারা পানীয় জলের অধিকার থেকে বঞ্চিত ছিলেন বলে আফসোস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি অভিযোগ তোলেন, বিগত সরকারের আমলে কেন্দ্রীয় ‘জল জীবন মিশন’-এর অর্থ নিয়ে দুর্নীতি হওয়ায় সাধারণ মানুষ জল পাওয়া থেকে বঞ্চিত হয়েছিল।

মানবাজারের মঞ্চ থেকে নিজের সরকারের পারফরম্যান্স তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “আগামী ৯ মে আমার মুখ্যমন্ত্রিত্বের এক বছর পূর্ণ হবে। সেদিন আমি আপনাদের সামনে পরীক্ষায় বসব এবং আপনারাই নম্বর দেবেন। ১০-এর মধ্যে ৯ না পেলে আমি ক্ষমা চেয়ে নেব। তবে আমার বিশ্বাস, আপনারাই বলবেন সঠিক দল ও সঠিক মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

পানীয় জল প্রকল্পের পাশাপাশি পুরুলিয়ার সার্বিক উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী:

  • অবকাঠামো ও ভাষা: পুরুলিয়ায় নতুন বিমানবন্দর গড়ে তোলা হবে। পাশাপাশি কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলভুক্ত করার আশ্বাস দেওয়ার পাশাপাশি কুড়মি বোর্ডের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের কথা জানান তিনি।
  • আদিবাসী উন্নয়ন: আদিবাসী সমাজের কল্যাণে আদিবাসী ইউনিভার্সিটি এবং একলব্য বিদ্যালয় নির্মাণের কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।
  • শিল্প ও কর্মসংস্থান: এদিন রঘুনাথপুরে ‘অমিত মেটালিকস’ নামক লৌহ-ইস্পাত কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে জঙ্গলমহলের অদক্ষ কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। জঙ্গলমহলের যুবসমাজের কর্মসংস্থানই সরকারের প্রধান অগ্রাধিকার হবে বলে আশ্বস্ত করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *