হাসিনাকে ফেরানো না হলে কি ভারত যাবেন না তারেক! নয়া দিল্লি সফর নিয়ে বড় আপডেট?

বার্তা ডেস্কঃ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ঘিরে বর্তমানে তীব্র কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে। সম্প্রতি চিন সফর সম্পন্ন করলেও তিনি এখনও নয়াদিল্লি সফরে রাজি হননি। ঢাকার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদি হত্যা মামলার দুই অভিযুক্তকে ফিরিয়ে দেওয়ার মতো জোড়া শর্ত পূরণ না হলে এই সফর কিছুতেই সম্ভব নয়। এই পরিস্থিতিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব এবং দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে এই সফর দ্রুত হওয়া উচিত।

উল্লেখ্য, বিগত দুই বছরেরও বেশি সময় ধরে ভারতের আশ্রয়ে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বদেশে তাঁর বিচার সম্পন্ন হয়েছে এবং ফাঁসির সাজাও ঘোষণা করা হয়েছে। তাঁকে দ্রুত প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ বজায় রেখেছে ঢাকা। এর মাঝেই হাসিনা সম্প্রতি জানিয়েছেন, আইনি পথেই তিনি দেশে ফিরবেন। তবে বাংলাদেশ সরকারের স্পষ্ট অবস্থান, ভারতের পক্ষ থেকে এই বিষয়ে ইতিবাচক ও চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে যাবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *