ইউজিসি নেট পরীক্ষার বিভ্রাট নিয়ে উত্তাল রাজ্য, ফের পরীক্ষার দাবিতে সরব এবিভিপি!

বার্তা ডেস্কঃ

ইউজিসি নেট পরীক্ষার ইংরেজি, কমার্স ও সমাজতত্ত্ব বিষয়ের প্রশ্নপত্রে গুরুতর ভুল ধরা পড়ায় ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনটিএ। এই ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবিভিপি। তাদের অভিযোগ, জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থার চূড়ান্ত গাফিলতির মাশুল গুনতে হচ্ছে হাজার হাজার পরীক্ষার্থীকে। নতুন করে পরীক্ষায় বসার মানসিক ও আর্থিক চাপ শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। সংগঠনের স্পষ্ট বার্তা, পরীক্ষার্থীদের এই চরম হয়রানির দায় এনটিএ কর্তৃপক্ষকেই নিতে হবে।

কেবল পুনরায় পরীক্ষা নেওয়াই সমস্যার সমাধান নয়, বরং প্রশ্নপত্র তৈরি ও যাচাইয়ের প্রক্রিয়ায় আমূল সংস্কারের দাবি তুলেছে এবিভিপি। একইসঙ্গে এনটিএ-র ভুলে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের যাতায়াতের খরচ ও উপযুক্ত কেন্দ্রের বন্দোবস্ত করার দাবি জানানো হয়েছে। শিক্ষাবিদদের পরামর্শ নিয়ে এই প্রস্তাবনা দ্রুত পরীক্ষা সংস্কার কমিটির কাছে পেশ করা হবে। এনটিএ তাদের কার্যপদ্ধতিতে স্বচ্ছতা না আনলে এবং শিক্ষার্থীদের সমস্যার সুরাহা না করলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে এই ছাত্র সংগঠন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *