স্টার জলসায় বড় রদবদল, বন্ধ হচ্ছে জনপ্রিয় দুই ধারাবাহিক!

বার্তা ডেস্কঃ

বাংলা টেলিভিশনে ফিরছে বহু প্রতীক্ষিত রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় আগামী ৩০ অগাস্ট গ্র্যান্ড প্রিমিয়ারের পর ৩১ অগাস্ট থেকে প্রতিদিন রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সম্প্রচারিত হবে এই মেগা শো। তবে বিগ বসকে জায়গা করে দিতে গিয়ে চ্যানেল কর্তৃপক্ষের বড়সড় সিদ্ধান্তের কোপে পড়েছে একাধিক মেগা ধারাবাহিক। মাত্র চার মাসের মাথায় আগামী ৩০ অগাস্ট রাত সাড়ে ৭টার স্লট থেকে বিদায় নিচ্ছে ‘ঘূর্ণি’। পাশাপাশি জনপ্রিয় ধারাবাহিক ‘কম্পাস’-ও শেষ হতে চলেছে বলে তীব্র গুঞ্জন তৈরি হয়েছে।

বিগ বসের প্রভাবে শুধু ধারাবাহিক বন্ধই নয়, আমূল বদলে গেছে সান্ধ্য ও নৈশ স্লটের সময়সূচী। রাত সাড়ে ৯টার বদলে এখন থেকে রাত সাড়ে ৭টায় দেখা যাবে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকটি। অন্যদিকে, ‘কম্পাস’-এর বিদায়ের পর বিকেল সাড়ে ৫টার স্লটে জায়গা করে নিয়েছে ‘শুধু তোমারই জন্য’। এছাড়া রাত ১০টার মেগা ‘সংসারের সংকীর্তন’ আধ ঘণ্টা পিছিয়ে সম্প্রচারিত হবে রাত সাড়ে ১০টা থেকে। নতুন এই সময়সূচীর ফলে প্রিয় সিরিয়ালগুলির ভবিষ্যৎ নিয়ে টেলিপাড়ায় তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *