অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে, কারা পাবেন এই সুবিধা?
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনায় ঐতিহাসিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বার্ষিক বাজেট ৩৬,০০০ কোটি টাকা থেকে বাড়িয়ে একলাফে ৪৮,০০০ কোটি টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে। সব যোগ্য আবেদনকারীকে এই সুবিধার আওতায় আনতেই এই অতিরিক্ত বরাদ্দের সিদ্ধান্ত। ইতিমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হচ্ছে। প্রতিটি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উপভোক্তারা সরাসরি এই টাকা পাবেন বলে প্রশাসন সুনিশ্চিত করেছে।
যেসব যোগ্য মহিলা এখনও এই প্রকল্পের সুবিধা পাননি, তাঁদের জন্য আগামী ২০ আগস্ট চালু হতে যাচ্ছে একটি বিশেষ নতুন পোর্টাল। এর মাধ্যমে নতুন করে আবেদন জানানো যাবে, যা দ্রুত যাচাই করে যোগ্যদের চূড়ান্ত তালিকায় যুক্ত করা হবে। এখন পর্যন্ত জমা পড়া ১ কোটি ৮০ লক্ষ আবেদনের মধ্যে সিংহভাগ যাচাই সম্পন্ন হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত দুস্থরাই যেন অগ্রাধিকার পান, সে বিষয়ে কড়া নজরদারি রাখা হচ্ছে।