বড়ঞা পঞ্চায়েত সমিতি এখন কংগ্রেসের দখলে!
বার্তা ডেস্কঃ
ক্ষমতায় থাকাকালে তৃণমূল কংগ্রেস বাংলায় কংগ্রেসকে দুর্বল করেছিল এবং আগামী নির্বাচনে বিজেপিকে রোখার লক্ষ্যে জাতীয় স্তরে জোটের কথা বলছে। তবে এবার পশ্চিমবঙ্গেই তৃণমূলকে ব্যাকফুটে ঠেলে বড়ঞা পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল কংগ্রেস।
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সম্প্রতি বড়ঞা পঞ্চায়েত সমিতিতে সভাপতি নির্বাচন ও ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ৩৮টি আসন বিশিষ্ট এই পঞ্চায়েত সমিতির ২৫ জন সদস্যের সমর্থন নিয়ে নতুন বোর্ড গঠন করেছে কংগ্রেস। নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের নাজমা খাতুন পঞ্চায়েত সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর অনিয়মের মধ্য দিয়ে তৃণমূলের সুলতানা খাতুন সভাপতি নির্বাচিত হলেও শুরু থেকেই সমিতিতে অস্থিরতা ছিল। আড়াই বছর ধরে টানাপোড়েন চলার পর তৃণমূল সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় এবং বিষয়টি উচ্চ আদালতে পৌঁছায়। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে অনুষ্ঠিত ভোটাভুটিতে বড়ঞা পঞ্চায়েত সমিতি আনুষ্ঠানিকভাবে তৃণমূলের হাত থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণে চলে আসে।