টেবিল টেনিসে বড় চমক, পর্যটনের হাত ধরে কি বদলে যাবে বাংলার ভাগ্য?

বার্তা ডেস্কঃ

ওড়িশা সরকারের ভারতীয় হকি দলকে স্পনসর করার আদলে এবার দেশ ও রাজ্যের টেবিল টেনিস দলকে স্পনসর করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর। এক সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী শংকর ঘোষ জানান, রাজ্য এবং জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংক্রান্ত প্রস্তাবটি পর্যটন দপ্তর থেকে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র কাছে পাঠানো হবে। রাজ্য টেবিল টেনিস সংস্থার সাথে ইতিমধ্যে পর্যটন দপ্তরের প্রাথমিক আলোচনা সম্পন্ন হলেও চূড়ান্ত সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রীর মধ্যস্থতায় গ্রহণ করা হবে।

বর্তমানে সর্বভারতীয় টেবিল টেনিস সংস্থা কেন্দ্রীয় জটিলতার সম্মুখীন হলেও নতুন বোর্ড গঠিত হলে স্পনসরশিপের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে। টেবিল টেনিসকে কেন্দ্র করে মূলত রাজ্যের পর্যটন ব্যবস্থার বিশ্বব্যাপী প্রচার ও প্রসার করাই পর্যটন দপ্তরের মূল উদ্দেশ্য। এর ফলে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিযোগিতায় রাজ্য পর্যটনের প্রচারের পাশাপাশি খেলার সুবিধাও বৃদ্ধি পাবে। ২০১৮ সাল থেকে ওড়িশা সরকার ভারতীয় হকির পৃষ্ঠপোষকতা করে যেভাবে সফলতা পেয়েছে, পশ্চিমবঙ্গ সরকারও টেবিল টেনিসের ক্ষেত্রে সেই একই দূরদর্শী পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *