অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে হাই কোর্টের কড়া নির্দেশ, বড় স্বস্তি গ্রাহকদের!

বার্তা ডেস্কঃ

কলকাতা হাই কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল। বুধবার মামলার শুনানির দিন ধার্য থাকলেও, তা বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এদিন বিচারপতি কৃষ্ণা রাও ব্যাঙ্ক কর্তৃপক্ষকে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্যের অভিযোগ, কোনো আগাম নোটিস বা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ নম্বর ধারা যথাযথভাবে অনুসরণ না করেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে। পুলিশ কোনো ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন না করেই এই পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

উল্লেখ্য, চোখের চিকিৎসার জন্য শীর্ষ আদালতের শর্তসাপেক্ষ অনুমতি পেলেও, বিদেশে যাওয়ার আগেই ব্যক্তিগত অ্যাকাউন্টগুলি ফ্রিজ হওয়ায় আইনি লড়াইয়ে নেমেছেন তৃণমূল সাংসদ। বিচারপতি জানতে চেয়েছেন, অভিষেকের বিরুদ্ধে বর্তমানে চলা কোনো মামলার সঙ্গে এই প্রক্রিয়ার সরাসরি যোগ রয়েছে কি না। মামলাকারী পক্ষের দাবি, আদালতের নির্দেশ মেনে তিনি নিয়মিত তদন্তে সহযোগিতা করছেন। এমতাবস্থায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাখিল করা প্রতিবেদনের ওপরই নির্ভর করছে পরবর্তী আইনি পদক্ষেপ। আদালতের এই নির্দেশে এখন সব পক্ষের নজর বৃহস্পতিবারের শুনানির দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *