অন্নপূর্ণা যোজনায় ১৭ লাখ আবেদন আটকে, ২০ আগস্টের মধ্যে যা করতেই হবে!

বার্তা ডেস্কঃ

অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩ হাজার টাকা ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হলেও আটকে গিয়েছে প্রায় ১৭ লক্ষ আবেদনকারীর অর্থপ্রদান। রাজ্য সরকারের যাচাই-বাছাইয়ে দেখা গেছে, এর মধ্যে প্রায় ১০ লক্ষ আবেদনের ক্ষেত্রে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত না থাকার মতো সমস্যা রয়েছে। এছাড়া পরিবারের কেউ সরকারি কর্মী হওয়া, আয়কর দেওয়া কিংবা অতিরিক্ত আয়সীমার মতো কারণও রয়েছে। তবে নবান্ন জানিয়েছে, কাউকে স্থায়ীভাবে বাদ দেওয়া হয়নি। ব্লক স্তরে বিশেষ শিবিরের মাধ্যমে আধার যোগের সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

যাঁদের আবেদন আটকে রয়েছে, তাঁরা আগামী ২০ আগস্ট থেকে সরকারি পোর্টালের ‘সোশ্যাল রেজিস্টার’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংশোধন বা পুনারাবেদন করতে পারবেন। পাশাপাশি, আবেদন প্রত্যাখ্যান নিয়ে কোনও আপত্তি থাকলেও ওই পোর্টাল থেকেই অভিযোগ জানানো যাবে। প্রশাসন সূত্রে জানা গেছে, ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া সব আবেদনের নথি যাচাইয়ের কাজ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপাতত নতুন আবেদন গ্রহণ বন্ধ থাকবে এবং ৩০ সেপ্টেম্বরের পর ফের নতুন আবেদনের জন্য পোর্টাল খুলে দেওয়া হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *