বিক্ষোভের নামে অসভ্যতামি! কাশ্মীরের তরুণীর কাণ্ডে তীব্র ক্ষুব্ধ ওমর আবদুল্লা
বার্তা ডেস্কঃ
কাশ্মীরের রাস্তায় এক তরুণীর সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার সূত্রপাত কার্গিল বিজয় দিবসে, দ্রাস থেকে সোনমার্গ যাওয়ার পথে। নিরাপত্তাজনিত কারণে সাধারণ যাত্রীদের গাড়ি প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে এক মন্ত্রীর গাড়ি যেতে দেওয়া হলে মেজাজ হারান ওই পর্যটক তরুণী। গাড়ি থেকে নেমে অন্য যাত্রীদের একত্রিত করে তিনি চিৎকার করে পুলিশ চেকপোস্টে বিক্ষোভের হুমকি দেন এবং বলেন, “আমরা জেন জি, এই অসভ্যতামি মেনে নেব না।”
এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ওই তরুণীর আচরণের তীব্র সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, ছোটখাটো বিষয়ে বিশৃঙ্খলা তৈরি করে কেন ‘জেন জি’ তকমার অপব্যবহার করা হচ্ছে? মুখ্যমন্ত্রীর মতে, আগে যেমন হুমকি দিতে ‘আমার বাবা কে’ বলা হতো, এখন সেটির জায়গা নিয়েছে ‘আমরা জেন জি’ শব্দবন্ধটি। এভাবে হুটহাট শব্দটিকে ঢাল হিসেবে ব্যবহার করলে এই পুরো প্রজন্মের অর্জিত সুনাম ও সাফল্যের ধারাবাহিকতাই ক্ষুণ্ণ হবে।
This “we are Gen Z” has become the new “jaantay nahin ho mera baap kaun hai”. The quickest way to erode any Gen Z goodwill is to start using it as a threat at the slightest perceived affront. https://t.co/ya5OJTgxIn
— Omar Abdullah (@OmarAbdullah) August 19, 2026