অক্টোবর থেকেই বদলে যাচ্ছে SBI-এর নিয়ম, চারবারের বেশি লেনদেন করলেই পকেট খালি!

বার্তা ডেস্কঃ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) বেসিক সেভিংস ডিপোজিট (BSBD) অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ। এবার থেকে আর ফ্রিতে ইচ্ছামতো লেনদেন করা যাবে না। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে এই ধরনের অ্যাকাউন্টে ডিজিটাল লেনদেনের ওপরও কড়া সীমা আরোপ করছে দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, নতুন নিয়ম চালু হলে শাখা থেকে নগদ টাকা তোলা বা এটিএম (ATM) ব্যবহারের পাশাপাশি YONO অ্যাপের মাধ্যমে কার্ড ছাড়া ডিজিটাল পদ্ধতিতে টাকা তোলার বিষয়টিকেও নির্দিষ্ট সীমার মধ্যে গণনা করা হবে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, BSBD অ্যাকাউন্টধারীরা মাসে সর্বোচ্চ চারবার বিনামূল্যে টাকা তোলা বা লেনদেনের সুবিধা পাবেন। এই চারবারের সীমা অতিক্রম করলেই গ্রাহককে গুনতে হবে অতিরিক্ত মাশুল। প্রতি বাড়তি লেনদেনের জন্য ১৫ টাকা এবং তার সাথে নিয়ম অনুযায়ী জিএসটি (GST) কেটে নেওয়া হবে। মূলত ন্যূনতম ব্যাালেন্স রাখার বাধ্যবাধকতা ছাড়া আর্থিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে চালু হওয়া এই অ্যাকাউন্টে এতদিন পর্যন্ত ডিজিটাল লেনদেনে কোনো কড়াকড়ি ছিল না। তবে ব্যাঙ্কের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অসুবিধায় পড়বেন কোটি কোটি সাধারণ গ্রাহক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *