সীমান্ত সুরক্ষায় বড় চমক, শিলিগুড়িতে অমিত শাহের জরুরি বৈঠকে কী সিদ্ধান্ত হলো?
বার্তা ডেস্কঃ
রাজ্যে পা রেখেই সীমান্ত সুরক্ষা নিয়ে উচ্চপর্যায়ে নড়েচড়ে বসল কেন্দ্র। তিন দিনের বঙ্গ সফরে শিলিগুড়িতে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তাঁর হাত ধরেই সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন বিএসএফের পদস্থ কর্তারাও। প্রশাসনিক এই কর্মসূচির পাশাপাশি, আজ ও আগামী দু’দিন দলের অভ্যন্তরীণ সাংগঠনিক বৈঠকেও অংশ নেবেন তিনি।
অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্র সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে এবার অত্যন্ত কঠোর পদক্ষেপ করল কর্তৃপক্ষ। গত ১৯ ও ২০ আগস্টের সংঘর্ষ ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, এই বিষয়ে যাদবপুর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হবে। গঠিত এই তদন্ত কমিটি সরকারি সম্পত্তি নষ্ট করার নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির সুপারিশ করবে।