পর্দায় মোহনলাল-পৃথ্বীরাজ তবুও মুখ থুবড়ে পড়ল ‘খলিফা’ কেন!

বার্তা ডেস্কঃ

পরিচালক বৈশাখের নতুন মালয়ালম ছবি ‘খলিফা’ বিশাল সেট এবং চোখধাঁধানো অ্যাকশনের প্রতিশ্রুতি নিয়ে পর্দায় এলেও শেষ পর্যন্ত হতাশ করেছে দর্শকদের। ছবির গল্প আবর্তিত হয়েছে সোনার চোরাচালান সাম্রাজ্য এবং আমির আলিকে কেন্দ্র করে। পারিবারিক পরিস্থিতির চাপে অপরাধ জগতে পা রাখা আমিরের দুর্দান্ত অ্যাকশন দৃশ্য, বিশেষ করে লন্ডনের রাস্তায় পৃথ্বীরাজ সুকুমারনের লড়াই দর্শকদের নজর কাড়ে। উন্নত প্রোডাকশন ডিজাইন এবং নজরকাড়া সিনেমাটোগ্রাফি ছবির অন্যতম শক্তি হলেও, দুর্বল চিত্রনাট্য ছবির মূল ভিত নড়বড়ে করে দিয়েছে।

চিত্রনাট্যে নতুনত্বের অভাব এবং চরিত্রায়ণে গভীরতার খামতি ছবিটিকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। খলনায়ক হিসেবে নীল নীতিন মুকেশ বা প্রেমিকার চরিত্রে মালবিকা শর্মা কেউই সেভাবে দাগ কাটতে পারেননি। এমনকি স্থানীয় ভাষার যথাযথ প্রয়োগ না থাকায় গল্পের আবেগগুলোও কৃত্রিম মনে হয়েছে। তবে শেষদিকে মোহনলালের নজরকাড়া ক্যামিও এবং সম্ভাব্য সিক্যুয়েলের ইঙ্গিত হিসেবে টোভিনো থমাসের উপস্থিতি দর্শকদের উচ্ছ্বসিত করে। বিপুল আয়োজন ও প্রযুক্তিগত উৎকর্ষ থাকা সত্ত্বেও, কেবল গল্পের অভাবেই ‘খলিফা’ আক্ষরিক অর্থেই একটি ফাঁপা নির্মাণ হয়ে রয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *