রামলালা দর্শনের পরেই নাম বদলালেন সেহওয়াগ, নেপথ্যে কি সংখ্যাতত্ত্বের রহস্য?

বার্তা ডেস্কঃ

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন বিস্ফোরক ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ ফের খবরের শিরোনামে। তবে এবার কোনও ক্রিকেটীয় কারণে নয়, বরং সোশ্যাল মিডিয়ায় নিজের নামের বানান পরিবর্তন করে চর্চায় উঠে এসেছেন তিনি। গত ১৭ অগস্ট অযোধ্যায় রামমন্দিরে গিয়ে রামলালার দর্শন করেন এই তারকা ক্রিকেটার। আর তার পরেই নিজের নামের বানানে একটি অতিরিক্ত ‘R’ যোগ করেছেন তিনি। অযোধ্যা সফরের ঠিক পরেই নামের এই আকস্মিক পরিবর্তন দেখে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন জল্পনা। অনেকেই এই দু’টি ঘটনার মধ্যে সরাসরি যোগসূত্র খুঁজছেন।

বর্তমানে ইনস্টাগ্রাম এবং এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে সেহওয়াগের নামের বানানে স্পষ্ট পার্থক্য লক্ষ করা যাচ্ছে। নাম পরিবর্তনের এই সিদ্ধান্তের পিছনে সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজির প্রভাব থাকতে পারে বলে নেটিজেনদের একাংশ মনে করছেন। হয়তো সংখ্যাতত্ত্বের পরামর্শ মেনেই তিনি নামের বানানে অক্ষর বাড়িয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বোলারদের ত্রাস হিসেবে পরিচিত ‘নজফগড়ের নবাব’ অবশ্য নিজে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি। তাই এই পরিবর্তনের আসল কারণ জানতে আপাতত তাঁর নিজস্ব ব্যাখ্যার অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *