আজকের রাশিফল: সিংহের বাম্পার লাভ, কার ভাগ্যে মিলবে সেরা চাকরি?

বার্তা ডেস্কঃ

মেষ: আর্থিক দিক শক্তিশালী থাকবে এবং সঞ্চয় বাড়বে। চাকরিপ্রার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য শুভ সময়। সম্পত্তি সংক্রান্ত কাজ এগোবে।

বৃষ: নতুন উপার্জনের সুযোগ আসতে পারে। কাজের অগ্রগতি হবে। নতুন গাড়ি, বাড়ি বা জমি কেনার যোগ রয়েছে। বন্ধুর সঙ্গে ভ্রমণের পরিকল্পনা হতে পারে।

মিথুন: ব্যবসায় ভালো মুনাফা এবং নতুন কাজে সাফল্য মিলবে। পারিবারিক মিলন ও বন্ধুদের সাথে ভ্রমণের যোগ। শিক্ষার্থীরা শুভ ফল পাবেন।

কর্কট: দিনটি বেশ অনুকূল। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। বিদেশ ভ্রমণের পরিকল্পনা হতে পারে এবং পারিবারিক পরিবেশ ভালো থাকবে।

সিংহ: ব্যবসায়ীদের বড় লাভের সম্ভাবনা। পুরনো ঋণ পরিশোধে সফলতা আসবে। পরিবারের সমর্থন ও বন্ধুদের সাথে ভ্রমণের সুযোগ মিলবে।

কন্যা: আর্থিক যোগ ভালো, বিনিয়োগ থেকে বহুগুণ লাভের সম্ভাবনা। স্বাস্থ্য সংক্রান্ত চিন্তামুক্তি ঘটবে। জীবনসঙ্গী ও পরিবারের পূর্ণ সমর্থন পাবেন।

তুলা: আয়ের একাধিক উৎস তৈরি হতে পারে। অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। ভ্রমণ শুভ হলেও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

বৃশ্চিক: স্বাস্থ্য পুনরুদ্ধার ও আর্থিক সমস্যা কাটবে। কর্মক্ষেত্রে কঠিন কাজে সাফল্য লাভ আপনাকে সম্মান এনে দেবে। ভ্রমণ ফলপ্রসূ হবে।

ধনু: আর্থিক লাভ ও সুস্বাস্থ্যের যোগ। পরিবার থেকে প্রত্যাশিত সমর্থন মিলবে। তবে নতুন স্থানে বদলি হলে সামান্য সমস্যার মুখোমুখি হতে পারেন।

মকর: আয় বৃদ্ধি ও আর্থিক উন্নতি স্পষ্ট। কর্মক্ষেত্রে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। ছোট ভ্রমণের সম্ভাবনা ও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।

কুম্ভ: বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি উপযুক্ত। আটকে থাকা কাজ শেষ হবে। সন্তানের কাছ থেকে ভালো খবর মিলতে পারে।

মীন: অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তি ও নতুন চাকরির দারুণ সুযোগ আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। তবে জমি বা ফ্ল্যাট কেনার বিষয়ে কিছুটা সাবধানতা দরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *