মেট্রোর কামরায় কিলবিল করছে ডজন ডজন সাপ, শিউরে ওঠার মতো ঘটনা!

বার্তা ডেস্কঃ

কল্পনা করুন তো, মেট্রোর কামরায় হঠাৎ যদি রাশি রাশি সাপ বেরিয়ে আসে, তবে আপনার প্রতিক্রিয়া কী হবে? সম্প্রতি চীনের একটি মেট্রো স্টেশনে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা দেখে রীতিমতো তাজ্জব বিশ্ববাসী। এক যাত্রীর হাত থেকে কন্টেইনার পড়ে যাওয়ার পর মেট্রোর ভেতর ছড়িয়ে পড়ে একগাদা জীবন্ত সাপ। ফ্লোরে সাপগুলোকে এদিক-ওদিক ঘুরতে দেখা গেলেও, যাত্রীরা বিন্দুমাত্র আতঙ্কিত না হয়ে উল্টো সাহসিকতার পরিচয় দেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অত্যন্ত শান্তভাবে ফ্লোরে ছড়িয়ে পড়া সাপগুলোকে কুড়াতে শুরু করেন এক যাত্রী এবং অন্যরাও সাহায্যের জন্য এগিয়ে আসেন।

জনবহুল গণপরিবহনে কীভাবে এ ধরনের জীবন্ত প্রাণী বহন করার অনুমতি দেওয়া হলো, তা নিয়ে এখন শুরু হয়েছে তীব্র জল্পনা। কন্টেইনারটি সঠিকভাবে আটকানো না থাকায় যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটতে পারত। অনেক নেটিজেন মন্তব্য করেছেন যে, চীনের সংস্কৃতিতে সাপসহ বিভিন্ন সরীসৃপ খাওয়ার প্রচলন থাকায় সাধারণ মানুষের কাছে এটি খুব একটা অস্বাভাবিক নয়। চরম বিপদের মুখেও যাত্রীদের এমন ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার এই ঘটনাটি এখন ইন্টারনেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *