হরমুজে ইরানি হামলা, মৃত্যুমুখে ২১ ভারতীয় নাবিক!
বার্তা ডেস্কঃ
হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে এসেছে। গত ২২ এপ্রিলের এই ঘটনায় জাহাজটিকে লক্ষ্য করে রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়। প্রাণ বাঁচাতে সেই সময় জাহাজের ভেতরে আশ্রয় নেন ২১ জন ভারতীয় নাবিক। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকেই এই জলপথে বারবার হামলার শিকার হয়েছে বাণিজ্যিক জাহাজগুলি, যার জেরে চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন ভারতীয় নাবিকরা।
পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক কঠোর পদক্ষেপ করেছে কেন্দ্র। বিপজ্জনক এই উপসাগরীয় অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ না করার জন্য নিয়োগকারী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ ওই অঞ্চল থেকে ৩,৯৭২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে এখনও পর্যন্ত ১৬ জন ভারতীয় নাগরিকের প্রাণহানির খবর মিলেছে, যার মধ্যে ১০ জনই নাবিক। মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত সরকার।
On 22 April, in the Strait of Hormuz, a vessel carrying 22 crew members, of whom 21 were Indian, faced a deeply distressing situation.
These were not pirates.
They were naval forces of the IRGC.Videos show several small boats surrounding the vessel, the intensity of the… pic.twitter.com/5UgxtZETSd
— FSUI (@FSUIINDIA) August 20, 2026