সালমান খানের জিমে ভয়াবহ আগুন, আতঙ্কিত এলাকাবাসী!

বার্তা ডেস্কঃ

বলিউড মেগাস্টার সালমান খানের জনপ্রিয় জিম ব্র্যান্ডের একটি ফ্র্যাঞ্চাইজিতে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির অভিজাত গ্রেটার কৈলাশ ১ এলাকায় অবস্থিত সালমানের এই জিমে বৃহস্পতিবার রাত সোয়া দশটা নাগাদ হঠাৎই প্রথম তলায় আগুন জ্বলতে দেখা যায়। ঘটনার মুহূর্তে ভেতরে উপস্থিত সকলের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় দিল্লি পুলিশ ও দমকল বাহিনী। তবে দমকল আসার আগেই দ্রুত ব্যবস্থা নিয়ে জিমের ভেতরে থাকা সবাইকে নিরাপদে বাইরে বের করে আনে পুলিশ।

সাম্প্রতিক সময়ে নানা বিষয়ে চর্চায় থাকা সালমানের ফ্র্যাঞ্চাইজি জিমে এই মর্মান্তিক ঘটনার খবরে ভক্তদের মধ্যে গভীর দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। তবে স্বস্তির বিষয় হলো, পুলিশের তথ্য অনুযায়ী এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে দমকল ও পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান এবং বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখতে ইতিমধ্যই দিল্লি পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *